করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল
অনলাইন নিউজ পোর্টাল
•
15 জুন 2020, 03:17 দুপুর
•
772 বার পঠিত
দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ২০৯ জন।
গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৯৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৬১৯ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৪ হাজার ২৭ জন।