করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৭৯০
মোহাম্মদ খাইরুল আমিন
•
07 জুলাই 2022, 06:16 বিকাল
•
406 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিনজন মারা গেছেন। এই সময়ে দেশে শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৭৯০ জন নতুন রোগী।
আজ স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার ১০ হাজার ৮২২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৯০ জনের করোনার সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন ১ হাজার ৭২৮ জন রোগী পাওয়া গিয়েছিল।
আজ বৃহস্পতিবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫৪ শতাংশ। বুধবার এই হার ছিল ১৬ দশমিক ৮৯ শতাংশ।
নতুনদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জন হয়েছে। এদের মধ্যে ২৯ হাজার ১৮৮ জন এই ভাইরাসে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৭৮ জন কোভিড রোগী সেরে উঠেছে। এ নিয়ে সুস্থ হলেন ১৯ লাখ ১০ হাজার ৪৭৭ জন।