বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

করোনায় ১ মৃত্যু, শনাক্ত ৩৪৯

মোহাম্মদ খাইরুল আমিন 01 আগস্ট 2022, 05:46 বিকাল 409 বার পঠিত
করোনায় ১ মৃত্যু, শনাক্ত ৩৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার কিছুটা কমেছে। শনাক্তের হার নেমেছে ৫ শতাংশের ঘরে। এই সময়ে ৩৪৯ জন নতুন রোগী পাওয়া গেছে। আর মারা গেছেন ১ জন। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৫ হাজার ৯৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৪৯ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। 

এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশে নেমে এসেছে। আগের দিন এই হার ৬ দশমিক ৩৮ শতাংশ ছিল।

রোববার ৩৬৫ জন নতুন রোগী পাওয়া গিয়েছিল। মারা গিয়েছিলেন ৩ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের নিয়ে দেশে মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৫ হাজার ৬০৬ জন হয়েছে। এদের মধ্যে ২৯ হাজার ২৯২ জন করোনাভাইরাসে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১ জন কোভিড রোগী সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৯ লাখ ৪৩ হাজার ৪২১ জন সুস্থ হলেন।