বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনার দ্বিতীয় ডোজ নিয়ে বিশেষজ্ঞদের মত

অনলাইন নিউজ পোর্টাল 05 মে 2021, 11:39 দুপুর 215 বার পঠিত
করোনার দ্বিতীয় ডোজ নিয়ে বিশেষজ্ঞদের মত

টিকা সরবরাহের ঘাটতি থাকলে দুই কোম্পানির দুই ডোজ দেয়া যাবে কি না, এ নিয়ে ভিন্নমত আছে বিশেষজ্ঞদের। অনেকেই বলছেন, নির্দিষ্ট টিকার দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে না পারলে দেয়া যেতে পারে ভিন্ন কোম্পানির ডোজ। 

বিশেষজ্ঞরা বলছেন, তাত্ত্বিক দিক বিবেচনা করলে কোভিডশিল্ডের দ্বিতীয় ডোজ হতে পারে স্পুটনিকের দ্বিতীয় ডোজ। তবে এমন সিদ্ধান্ত নিতে নারাজ আইইডিসিআর। আর অ্যাস্ট্রাজেনেকার টিকা সময়মতো আসবে বলেও প্রতিষ্ঠানটির দাবি।

সোমবার (৩ মে) পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে টিকার প্রথম ডোজ নিয়েছে ৫৮ লাখ ১৯হাজার ৭০৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ২৯ লাখ ৩৬ হাজার ২৪১ জন। অর্থাৎ এখনো ২৮ লাখ ৮৩ হাজার ৪৬৮ জন দ্বিতীয় ডোজ নেয়ার বাকি। 

আর দেশে টিকার মজুত আছে ১৫ লাখ ৪৪ হাজার ৫০ ডোজ। এমন অবস্থায় ঘাটতি আছে প্রায় ১৩ লাখ ৩৯ হাজার ৪১৮ ডোজ। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে সপ্তাহ দু-একের মধ্যে অক্সফোর্ডের টিকার চালান না পেলে বিকল্প হিসেবে তাদের অন্য ভ্যাকসিনের দ্বিতিয় ডোজ দেয়া যাবে কি না।

বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে মাথায় রাখতে হবে যে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে সেই টিকারই দ্বিতীয় ডোজ নিশ্চিত করা। তবে তা সম্ভব না হলে একই ফর্মুলার অন্য টিকা নেয়া যেতে পারে। 

তবে বিষয়টি এখনো গবেষণার টেবিলে তাই সিদ্ধান্ত নিতে হবে তাত্ত্বিক ফলাফলের ভিত্তিতে। সেক্ষেত্রে সেরাম থেকে আনা কোভিড শিল্ডের বিকল্প হতে পারে স্পুটনিক-ভি।