বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনাকালেও বন্ধ হচ্ছে না সীমান্ত হত্যা

অনলাইন নিউজ পোর্টাল 16 জুলাই 2021, 08:24 সকাল 185 বার পঠিত
করোনাকালেও বন্ধ হচ্ছে না সীমান্ত হত্যা

করোনাকালেও লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার ভেলাবারি সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে সুবল চন্দ্র সাদ্দামকে হত্যার ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে ২০ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। দলটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত বলেন, করোনা মহামারীকালেও ভারতীয় বিএসএফের গুলি বাংলাদেশের সীমান্তে সাধারন মানুষের রক্ত ঝড়াতে ব্যস্ত রয়েছে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
নেতৃদ্বয় বলেন, করোনাকালেও সীমান্তে মানুষ হত্যা কোন বন্ধুত্বের পরিচয় তা বোধগম্য নয়। সীমান্তে বিএসএফের গুলিতে মানুষের রক্ত ঝড়ছে, গজলডোবা বাঁধ খুলে দেয়ার মাধ্যমে বাংলাদেশের উত্তারাঞ্চলকে বণ্যায় ডুবিয়ে মারার চেষ্টা কোন সু-বন্ধুর পরিচয় বহন করে না।