বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ

অনলাইন নিউজ পোর্টাল 15 জুন 2020, 03:01 দুপুর 927 বার পঠিত
করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে দেড় কোটির বেশি পরিবারকে এ সহায়তা দেয়া হয়েছে। ৬৪ জেলা প্রশাসনে রোববার পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১১ হাজার মেট্রিক টন। আর বিতরণ করা হয়েছে এক লাখ ৭৪ হাজার মেট্রিক টন। 

এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৫২ লাখ ছয় হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ছয় কোটি ৬৬ লাখ ১৫ হাজার। অন্যদিকে নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৮১ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার টাকা।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২২ কোটি ২৭ লাখ ৬৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা সাত লাখ ১৩ হাজার ৬২১টি এবং উপকারভোগী লোকসংখ্যা ১৪ লাখ ৯৪ হাজার ৫৯৫ জন।