করোনা: বিশ্বে ২৪ ঘণ্টায় ১৭৭২ মৃত্যু
বিশ্বজুড়ে করোনাভাইরাসে দৈনিক মৃত্যু আগের দিনের তুলনায় কমেছে। কমেছে শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭৭২ জন। এই সময়ে নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯০ হাজার ২৮৩ জন।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায়, শুক্রবার সকাল অব্দি আগের দিনের তুলনায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমেছে ১০০’র বেশি। সব মিলে করোনায় বিশ্বে মারা গেছেন ৬৪ লাখ ২৯ হাজার ৬৭২ জন।
আগের দিনের তুলনায় নতুন রোগীর সংখ্যা প্রায় ২৫ হাজার কমেছে। করোনার শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৫৮ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৪৩৯ জনে দাঁড়িয়েছে।
গেল একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে জাপানে। সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পর আছে ব্রাজিল, ইতালি, জাপান, মেক্সিকো ও ফ্রান্স।
গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩১ হাজার ৫৯৭ জন। এই সময়ে দেশটিতে মারা গেছেন ১৫৭ জন। এখন পর্যন্ত এই দেশটিতে ১ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ৮৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩২ হাজার ৯৭৬ জন।
গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৬৮২ জন। এই সময়ে ভাইরাসটিতে মারা গেছেন ২৮৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট ৯ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৮৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ এ সেখানে মারা গেছেন ১০ লাখ ৫৭ হাজার ৬৭৬ জন।
ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৮ জন। এই সময়ে নতুন করে করোনয় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৬৬ জন। করোনার শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৬৪ হাজার ৪৯৪। সেখানে মারা গেছেন ৬ লাখ ৭৯ হাজার ৫৯৪ জন।
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৭৯৯ জন, মারা গেছেন ৮৭ জন। ইতালিতে এই সময়ে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯৫৯ জন, মারা গেছেন ১৬১ জন। তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৬ জন, এই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৯৫৯ জন। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪৪ জন, সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ১২৬ জন। অস্ট্রেলিয়ায় এই সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৬১ জন, মারা গেছেন ৮৫ জন। থাইল্যান্ডে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৬৬ জন, মারা গেছেন ২৯ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৯৭ জন, মারা গেছেন ৬৫ জন।