কর্মজীবী মানুষের আগমনে, কর্মচঞ্চল হয়ে উঠছে ঢাকা
অনলাইন নিউজ পোর্টাল
•
06 জুন 2020, 07:57 বিকাল
•
1,243 বার পঠিত
শনিবার (৬ জুন) রাজধানীতে প্রবেশের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায়, বাসে-ট্রেনে আবার কেউ কেউ ফিরছেন লঞ্চে। সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মজীবী মানুষকে ফিরতে দেখা যায়। আর বাস ও ট্রেনের তুলনায় লঞ্চের যাত্রী ছিল মোটামুটি বেশি।
চলাচলে স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। অনেকের মুখেই নেই মাস্ক।এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ জানায়, জীবাণুমুক্ত টানেলের ভেতর দিয়ে যাত্রীদের টার্মিনালে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখাতে চিহ্নিত করে দেওয়া হয়েছে আসন।
এদিকে সীমিত আকারে গণপরিবহণ চলাচলের ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। ঢাকায় প্রবেশে বিভিন্ন রুটে চলাচলের জন্য গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।