মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কোনো ধরনের অরাজকতা করতে দেব না: ডিএনসিসি প্রশাসক

মোহাম্মদ খাইরুল আমিন • 03 নভেম্বর 2026, 10:52 দুপুর • 6 বার পঠিত
কোনো ধরনের অরাজকতা করতে দেব না: ডিএনসিসি প্রশাসক

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, কোনো ধরনের অরাজকতা করতে আমরা দেব না।

বিশেষ মহল, একটি দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

 মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মিরপুর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি প্রশ্ন করে বলেন, আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সদস্যরা কেন?

ডিএনসিসি প্রশাসক বলেন, যারা এ কাজ করছে তাদের চিহ্নিত করা আছে।

তাদের অনেকে রাজনৈতিক দলের পোস্টধারী নেতা। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

শফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক ইস্যু তৈরি করবে, তা হবে না। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ডিসেম্বরে আপাকে (শেখ হাসিনা) নিয়ে আসার চেষ্টা করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে। তাদের আইনের আওতায় আনা হবে। কোনো ধরনের অরাজকতা করতে আমরা দেব না।’