কমছে পদ্মার পানি
অনলাইন নিউজ পোর্টাল
•
06 সেপ্টেম্বর 2021, 04:04 দুপুর
•
251 বার পঠিত
টানা এক সপ্তাহ ক্রমাগত বৃদ্ধির পর এবার কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি। এই দৃশ্যে স্বস্তি অনুভব করছে নদী তীরবর্তী মানুষগুলো। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে ৫ সেন্টিমিটার পানি কমেছে। এখন বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার সকালে পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টের পানি পরিমাপক সালমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসনের তথ্যমতে, জেলার নদী তীরবর্তী ১৩টি ইউনিয়নের ৬৭টি গ্রামে পানি প্রবেশ করেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ১০ হাজার পরিবারের অন্তত ৩০ হাজার মানুষ।