বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খুলনায় চরম পানির সংকট

অনলাইন নিউজ পোর্টাল 24 এপ্রিল 2021, 09:56 সকাল 707 বার পঠিত
খুলনায় চরম পানির সংকট

ওয়াসার পানি সরবরাহের উপর নির্ভরশীল খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় পানির চরম অভাব দেখা দিয়েছে। তবে এমন পরিস্থিতি নিরসনের আহ্বান জানিয়েছেন খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্র তথা জনগণের বিপুল অংকের অর্থ খরচ করে ওয়াসা একটি বড় প্রকল্প বাস্তবায়ন করলেও নগরবাসীর পানির চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। শুরুতেই বিভিন্ন মহল থেকে প্রকল্পটি ব্যর্থ হওয়ার আশংকার কথা বলার চেষ্টা করা হলেও ওয়াসা কর্তৃপক্ষ তাতে কর্ণপাত না করে প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় নগরীতে আজ পানির অভাবে হাহাকার চলছে। কর্তৃপক্ষ মিটার বসিয়ে পানির চার্জ কয়েক দফা বাড়িয়ে তা পরিশোধে গ্রাহকদের বাধ্য করছে। কিন্তু সেবা নিশ্চিত না করেই চড়া হারে সেবামূল্য গ্রহণ করছে। যা রীতিমত প্রহসন।