খুলনায় ৩ মাস পর করোনায় মৃত্যুশূন্য
অনলাইন নিউজ পোর্টাল
•
23 আগস্ট 2021, 12:08 দুপুর
•
287 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় খুলনার ৫টি করোনা ডেডিকেটেড হাসপাতালে একজনেরও মৃত্যু হয়নি। তিন মাস পর খুলনার হাসপাতালে করোনায় মৃত্যুশূন্য। এর আগে ২৫ মে খুলনার হাসপাতালে করোনায় কারো মৃত্যু হয়নি।
আজ (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা। তবে এর আগে গত ১২ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় সর্বনিম্ন একজনের মৃত্যু হয়েছিল। আর ৯ জুলাই সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে খুলনার হাসপাতালগুলোতে কমেছে রোগীর সংখ্যা। করোনা রোগীর চিকিৎসায় খুলনায় সরকারি তিনটি এবং বেসরকারি দুটি মিলে পাঁচটি হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসার জন্য শয্যা রয়েছে ৫৬৫টি। সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৫৩ জন।