শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খালিদী স্বাধীনচেতা দৃষ্টিভঙ্গি নিয়ে সাংবাদিকতা করেছেন: অর্থমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 03 অক্টোবর 2026, 08:12 সকাল • 3 বার পঠিত
খালিদী স্বাধীনচেতা দৃষ্টিভঙ্গি নিয়ে সাংবাদিকতা করেছেন: অর্থমন্ত্রী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী স্বাধীনতাচেতা দৃষ্টিভঙ্গি নিয়ে সাংবাদিকতা করেছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তার মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, এই চলে যাওয়া ‘অপ্রত্যাশিত’।

ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন।

মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তৌফিক ইমরোজ খালিদীকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার সকালে এক শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, ‘‘তৌফিকের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। তিনি ডেইলি স্টারে থাকতে, তারপর তিনি বিবিসিতে গেলেন, আরো কয়েকটি প্রতিষ্ঠানে কিছুদিন দায়িত্ব পালন করেছেন।

‘‘আমি বহু বছর ধরে চিনি তাকে। আমাদের মধ্যে সব সময় যোগাযোগ অব্যাহত ছিল।’’

তৌফিক ইমরোজ খালিদীকে নিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমার খুবই দুঃখ লাগছে, তিনি একজন গুড জার্নালিস্ট। তার নিজস্বতা আছে, তার সাংবাদিকতা স্বাধীন।

“তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু আনফরচুনেট। তার বয়সও হয়েছে কম। সব সময় নিজস্ব স্বাধীনতাচেতা দৃষ্টিভঙ্গি নিয়ে সাংবাদিকতা করেছেন তিনি।’’

তৌফিক ইমরোজ খালিদীর পরিবার ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।