বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

খালের পানিতে ডুবে নিথর হলো ২ ভাই

মোহাম্মদ খাইরুল আমিন 30 আগস্ট 2022, 10:12 দুপুর 352 বার পঠিত
খালের পানিতে ডুবে নিথর হলো ২ ভাই

পটুয়াখালী  খালের পানিতে ডুবে মো. আবদুল্লাহ এবং মো. ফাহিম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা আপন ভাই। মৃত মো. আবদুল্লাহ এবং মো. ফাহিম বাউফল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মো. আবদুল আজিজ সিকদারের ছেলে।

গত সোমবার রাতে বাউফল উপজেলার বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

 জানা যায় ,আবদুল্লাহ এবং ফাহিম সোমবার রাতে বাসার সামনে খেলছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে পাশের খালে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির পর স্থানীয়রা রাত সোয়া ১০টার দিকে খালের পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুইটিকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ওসি আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয় পুলিশ পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করছে।