খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করবে সরকার: হানিফ
অনলাইন নিউজ পোর্টাল
•
05 মে 2021, 08:33 সকাল
•
621 বার পঠিত
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় সরকার সব সময় সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
মঙ্গলবার (০৪ মে) রাজধানীর বংশাল থানা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া করোনাক্রান্ত হওয়ার পর আমরা সবাই উনার সুস্বাস্থ্য কামনা করেছি। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। তিনি যাতে দেশের সর্বোচ্চ চিকিৎসা সেবা পেতে পারেন, তার জন্য সরকার সহায়তা করে আসছে। আমাদের সরকার সব সময় সে সহায়তা করতে প্রস্তুত।