কামরাঙ্গীরচরে দুই বন্ধুর রহস্যজনক মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কামরাঙ্গীরচর থানার সূত্রে এই তথ্য জানা গেছে। এই দুজনের মৃত্যু রহস্যজনক।
নিহত দুই যুবক হলেন মো. মেরাজ (২০) ও মো. রুবেল (১৯)।
পুলিশের কাছ থেকে জানা যায়, ঘটনা ঘটেছে মেরাজদের বাড়িতে। মেরাজের মা-বাবা মঙ্গলবার মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে যান। রাতে মেরাজ ও তার বন্ধু রুবেল বাসায় ছিলেন।
পুলিশ জানায়, তারা ৯৯৯ এ কল পেয়ে সকাল ৯টায় ঘটনাস্থলে যান। সেখানে রুবেলকে মৃত অবস্থায় পান। মেরাজ অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেরাজ লালবাগে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। কিন্তু রুবেলের সম্পর্কে কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুজন বিষজাতীয় কিছু খেয়েছেন। তারা নিজেরা তা খেয়েছেন তা কেউ খাইয়েছে তা এখনো জানা যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।