বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কালভার্টের নিচে পড়েছিল তরুণীর খণ্ডিত মাথা ও হাত

মোহাম্মদ খাইরুল আমিন 06 আগস্ট 2026, 07:11 সকাল 32 বার পঠিত
কালভার্টের নিচে পড়েছিল তরুণীর খণ্ডিত মাথা ও হাত

ঢাকার সবুজবাগের মাদরটেক বাগানবাড়ি এলাকা থেকে অচেনা এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খবর পেয়ে বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচ থেকে সেসব উদ্ধারের কথা জানিয়েছেন সবুজবাগ থানার নূরে আলম সিদ্দিকী।

তিনি বলেন, “কালভার্টের নিচে ময়লার স্তূপে একটি শপিং ব্যাগ থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়েছে। শরীরের অবশিষ্ট অংশ পাওয়া যায়নি, আমরা চেষ্টা করছি।”

ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ওই তরুণীর পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক দলকে জানানো হয়েছে। লাশের খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পুলিশের ধারণা, অন্য কোনো স্থানে ওই তরুণীকে হত্যার পর গুম করার জন্য লাশ টুকরো করে সেখানে ফেলা হতে পারে।