বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
প্রযুক্তি

কাল থেকে ৫ দিন ইন্টারনেটের গতি কম হতে পারে

অনলাইন নিউজ পোর্টাল 26 অক্টোবর 2020, 06:37 বিকাল 400 বার পঠিত
কাল থেকে ৫ দিন ইন্টারনেটের গতি কম হতে পারে

কাল থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সাবমেরিন ক্যাবল মেরামতের কাজ শুরু হবে। এ কারণে আগামী ৫ দিন ইন্টারনেটের গতি কম হতে পারে। গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান।

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি’র জেনারেল সেক্রেটারি ইমদাদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

ইমদাদুল হক বলেন, কোনো কোনো আইআইজি বিকল্প পথে ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে ভারতীয় এয়ারটেলের পরিচালনায় থাকা যে সাবমেরিনটি আছে সেটিই মেরামত করা হচ্ছে। বাংলাদেশের যারা ওই আইআইজি ক্যাবলটি ব্যবহার করেন, তারা কিছুটা ধীরগতির মুখে পড়বেন। 

তিনি আরো জানান, সি-মি-উই-৪ অনেক সময় মেরামতের প্রয়োজন পড়ে। এ কারণে বিকল্প হিসেবে কেউ কেউ চেন্নাই হয়ে বিকল্প পথে সিঙ্গাপুর যান। সেখানে কিছু কিছু সার্কিট মেরামত হচ্ছে। এতে ঘুরে যেতে হবে। ফলে কেউ কেউ কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন। তবে ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে।