বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জুলাই আন্দোলনের আহতদের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান

মোহাম্মদ খাইরুল আমিন 26 ফেব্রুয়ারি 2025, 04:43 দুপুর 128 বার পঠিত
জুলাই আন্দোলনের আহতদের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জুলাই আন্দোলনে আহতরা মিছিল নিয়ে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নেন। উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে এই অবস্থান।


এসময় উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, আহতরা উপদেষ্টার কার্যালয়ে প্রবেশের গেটের সামনের সড়কে অবস্থান নিয়েছেন। তাদের ঘিরে রেখেছে পুলিশ ও কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনসহ বিভিন্ন সংস্থার সদস্যরা।

অবস্থানরত আহতরা বলেন, ‘আমাদের দাবি দুটো— এ ক্যাটাগরি ও বি ক্যাটাগরি। আমরা চাই, সকল আহত যোদ্ধা সমান সুযোগ-সুবিধা পাক। যাদের অঙ্গহানি হয়েছে, যেমন পা বা চোখ হারিয়েছে, তারা আজীবন কর্মসংস্থানে ফিরতে পারবেন না, তাই তাদের এ ক্যাটাগরিতে রাখা হোক। যারা চিকিৎসাধীন, সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিংবা সুস্থ হয়ে গেছেন, তাদের বি ক্যাটাগরিতে রাখা হোক।’

এর আগে, আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী, শাহবাগ এবং উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন।