‘জোনভিত্তিক’ লকডাউনের সিদ্ধান্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের অধিক সংক্রমণ এলাকাকে ‘জোনভিত্তিক’ লকডাউনের সিদ্ধান্ত দিয়েছেন। করোনা সংক্রমণ মাত্রা বাড়ার মধ্যে রেড, ইয়োলো ও গ্রিন জোন করে এলাকাভিত্তিক লকডাউনের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ৮ মার্চ দেশে প্রথম সংক্রমণ ধরা পড়ার তিন মাসের মাথায় ০৮ জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৬৮ হাজার ৫০৪ জন। আর মোট মৃত্যু হয়েছে ৯৩০ জনের। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন।
কোনো এলাকায় যদি অধিক সংক্রমণ থাকে সেই এলাকাকে যদি স্পেশালি নিয়ন্ত্রণে নেওয়া যায়, সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। আক্রান্ত সংখ্যা বৃদ্ধির কারণে দেশের অর্থনীতি সচল রেখে এবার জোনভিত্তিক লকডাউনের দিকে যাচ্ছে সরকার। রোগীর সংখ্যা বেশি থাকায় ইতোমধ্যেই রাজধানীর পূর্ব রাজাবাজারকে ৯ জুন রাত ১২টা থেকে এই জোনভিত্তিক লকডাউন ঘোষণা করা হয়েছে।