জন্মদিনের অনুষ্ঠানে অ্যালকোহল পান, চিরনিদ্রায় দুই কিশোর
মোহাম্মদ খাইরুল আমিন
•
01 নভেম্বর 2022, 09:29 সকাল
•
361 বার পঠিত
যশোর জন্মদিনের উৎসবে অ্যালকোহল পানে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া একজন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে উপজেলার সুফলাকাঠি ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর হোসেন জানান, তার এলাকার কালীচরণপুর গ্রামের রণজিত বাইনের একমাত্র কিশোর ছেলে ইন্দ্রজিৎ এর (১৭) জন্মদিন ছিল। দুই বন্ধুসহ গত রোববার সারারাত তারা অ্যালকোহল পান করে।
জানা যায় গত সোমবার সন্ধ্যায়ও তারা ঘুম থেকে না ওঠায় বাড়ির লোক ইন্দ্রজিৎ এর ঘরে যান। ঘরে গিয়ে দেখে কৃষ্ণ ,ইন্দ্রজিৎ ও মিহির বিশ্বাসের ছেলে রনি বিশ্বাসের (১৭) অচেতন অবস্থায় আছে তবে ৩ জনের মধ্যে ২জন মারা গেছে ,আর ১জন জীবিত আছে । পরে গুরুতর অবস্থায় কৃষ্ণকে (১৭) যশোর হাসপাতালে নেয়া হয়।
এদিকে কেশবপুর থানার ডিউটি অফিসার এসআই মনির জানান, তারা শুনেছেন অ্যালকোহল পানে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।