জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মোহাম্মদ খাইরুল আমিন
•
02 অক্টোবর 2022, 02:55 দুপুর
•
297 বার পঠিত
আজ ২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস। উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশে ২০১২ সাল থেকে এ দিবসটি পালন করে আসছে। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ অক্টোবর উৎপাদনশীলতা দিবসটি ঘোষণা করেন।এবার দিবসটির প্রতিপাদ্য ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ গ্রহণে উৎপাদনশীলতা’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়ানোই দিবসটি উদযাপনের লক্ষ্য। অর্থনৈতিক উন্নয়নের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।