বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জামিনে বেরিয়ে বাদীকে প্রকাশ্যে হাতুড়িপেটা

মোহাম্মদ খাইরুল আমিন 04 জুন 2022, 12:12 দুপুর 1,219 বার পঠিত
জামিনে বেরিয়ে বাদীকে প্রকাশ্যে হাতুড়িপেটা

চাঁদাবাজির মামলায় কারাগারে ছিলেন। জামিনে বেরিয়েছেন সম্প্রতি। আর জামিনে বেরিয়ে আসামি ফজলে এলাহী মামলার বাদী সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুর রবকে প্রকাশ্যে হাতুড়িপেটা করেছেন। 

শুক্রবার নোয়াখালী জেলা সদরের রশিদ কলোনি এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।    

ঘটনার পর আবদুর রবকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ৪৭ বছর বয়সী এই শিক্ষা কর্মকর্তা এখন বাড়িতে আছেন। 

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, শুক্রবার রাত ১১টার পর এই ঘটনায় আবদুর রব মামলা করেছেন। আবুল খায়েরের ছেলে ফজলে এলাহী (৩০) ও সুলতান আহমদের ছেলে বাবুসহ (২৭) তিনজনকে এই মামলায় আসামি করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, গত জানুয়ারি মাসে সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুর রব রশিদ কলোনি এলাকায় বাড়ি নির্মাণ কাজ শুরু করেন।ফজলে এলাহী ও বাবু এই সময়ে তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে কিছু
নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে যায়। 

গত ২২ ফেব্রুয়ারি এই ঘটনায় সুধারাম মডেল থানায় চাঁদাবাজি ও চুরির মামলা করেন আব্দুর রব। এর পর ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়। তিনি সম্প্রতি সে জামিনে কারাগার থেকে বের হন। বের হয়ে আবদুর রবকে প্রাণনাশের হুমকি দিতে শুরু করেন।

শুক্রবার জুমার নামাজ পড়ে ছেলেকে নিয়ে ফিরছিলেন আব্দুর রব। এই সময়  ফজলে এলাহী ও বাবুসহ কয়েকজন তার ওপর হামলা করে।  হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। 

পুলিশ জানিয়েছে, আসামিরা গা ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।