বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ চললে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়বে: কানাডার প্রধানমন্ত্রী

আতাউল্লাহ পলাশ • 19 নভেম্বর 2026, 05:04 সকাল • 4 বার পঠিত
ইউক্রেন যুদ্ধ চললে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়বে: কানাডার প্রধানমন্ত্রী

ইউক্রেন যুদ্ধ যত দিন চলবে, রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ততই বাড়বে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

বুধবার চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে তিনি এ কথা বলেন। এর এক দিন পর যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

চীনের শেনজেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কার্নি বলেন, ‘নিষেধাজ্ঞা খুবই বাস্তব। এই যুদ্ধ যত দিন চলবে, নিষেধাজ্ঞাও তত বাড়তে থাকবে।’


#আন্তর্জাতিক #বাসস