বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ইন্তেকাল করেছেন স্বাস্থ্যমন্ত্রীর মা

অনলাইন নিউজ পোর্টাল 28 মে 2021, 08:58 সকাল 776 বার পঠিত
ইন্তেকাল করেছেন স্বাস্থ্যমন্ত্রীর মা

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়েও পোস্ট কোভিড জটিলতায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফৌজিয়া মালেক আগে থেকেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত কিছুদিন ধরে অ্যাজমার সমস্যা বেড়েছিল। তিনি করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছিলেন। কিন্তু পোস্ট কোভিড জটিলতা যোগ হয়েছিল।