বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হজযাত্রী নিবন্ধনের সময় আরো বাড়াল সরকার

অনলাইন নিউজ পোর্টাল ২৪ 22 ফেব্রুয়ারি 2023, 09:57 রাত 355 বার পঠিত
হজযাত্রী নিবন্ধনের সময় আরো বাড়াল সরকার

বাড়ালো হজযাত্রীদের নিবন্ধনের সময় । নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐ সময়ের মধ্যে সরকারি-বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য মেসেজ পেয়েছেন এমন সবাই হজের নিবন্ধন করতে পারবেন।

এতে আরো বলা হয়, সৌদি সরকার এ বছর হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি চালু করতে যাচ্ছে। এ পদ্ধতির অধীনে ভিসার আবেদন সাবমিট করার জন্য ধর্ম মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে। নতুন এ পদ্ধতিতে ভিসা করার জন্য পাসপোর্ট আপাতত নিজের কাছে সংরক্ষণ করতে হবে। তবে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করে যারা এরই মধ্যে পাসর্পোট হজ অফিসে জমা দিয়েছেন, ভিসা কার্যক্রম শুরু হলে তারা সেখানে গিয়ে বায়োমেট্রিক ভিসার আবেদন করতে পারবেন অথবা সেখান থেকে পাসর্পোট নিয়ে অন্য কোনো সেন্টার হতেও ভিসার আবেদন করতে পারবেন।

ভিসা কার্যক্রম শুরু হলে ভিসা সাবমিটের সেন্টার এবং পদ্ধতি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানায় ধর্ম মন্ত্রণালয়।