বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৮৭৮৪ হাজি

মোহাম্মদ খাইরুল আমিন 22 জুলাই 2022, 11:12 দুপুর 609 বার পঠিত
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৮৭৮৪ হাজি

সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে  গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে ফিরেছেন ১৮ হাজার ৭৮৪ জন হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

এদিকে জানা যায় গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৫১টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন।  এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আগামী ৪ আগস্ট শেষ হবে।


আইটি হেল্পডেস্ক জানায়, সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৭ জন । মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।

সৌদি আরবে গত ৮ জুলাই হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।