হেফাজতের আরও শীর্ষ ২ নেতা গ্রেফতার
অনলাইন নিউজ পোর্টাল
•
22 এপ্রিল 2021, 08:58 সকাল
•
243 বার পঠিত
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর খুরশিদ আলম কাসেমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এছাড়া হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের বাসা থেকে সাদা পোশাকে থাকা কিছু কাসেমীকে আটক করে। পরে ঢাকা মেট্টোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম জানান, তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে খেলাফতে মজলিসের সাধারণ সম্পাদক মুফতি সারাফত হোসেনকেও বিকেল ৫টার দিকে মিরপুর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মুফতি সারাফত হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ।