বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

হীরার অলংকারের যাকাত দিতে হবে কি না?

মোহাম্মদ খাইরুল আমিন 29 ডিসেম্বর 2022, 01:58 দুপুর 2,479 বার পঠিত
হীরার অলংকারের যাকাত দিতে হবে কি না?

১৩৮০: প্রশ্ন
আমার বিবাহের সময় স্বামীর পক্ষ থেকে আমাকে স্বর্ণালংকার ও হীরার অলংকার দেওয়া হয়। এগুলো আমি ব্যবহার করে থাকি। স্বর্ণালংকারের যাকাত আদায় করি। প্রশ্ন হল, হীরার অলংকারের যাকাত দিতে হবে কি না?

উত্তর:
হীরার উক্ত অলংকারের উপর যাকাত ফরয নয়। তবে হীরার অলংকারে স্বর্ণ-রূপা থাকলে সেই সোনা-রূপার যাকাত দিতে হবে।

-আলবাহরুর রায়েক ২/২২৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭২; আদ্দুররুল মুখতার ২/২৭৩