বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হবিগঞ্জের মাধবপুরে কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫

মোহাম্মদ খাইরুল আমিন 02 মে 2024, 12:42 দুপুর 334 বার পঠিত
হবিগঞ্জের মাধবপুরে কার ও ট্রাকের সংঘর্ষে নারীসহ নিহত ৫

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কারে থাকা নারীসহ ৫জন নিহত হয়েছে। বুধবার রাত দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ধারনা  কর হচ্ছে নিহত সবাই বরিশালের বাসিন্দা এবং তারা  ঢাকায় থাকে বলে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল করিম জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ট্রাক ও কার জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালককে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, সিলেটে থেকে ছেড়ে আসা ঢাকাগামী প্রাইভেট কার ও সিলেটগামী ট্রাকের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।