বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

হাতপাখার প্রার্থীর উপরে হামলার জেরে সারাদেশে আন্দোলন

মোহাম্মদ খাইরুল আমিন 12 জুন 2023, 09:01 রাত 389 বার পঠিত
হাতপাখার প্রার্থীর উপরে হামলার জেরে সারাদেশে আন্দোলন

হাত পাখার প্রার্থী জনাব ফয়জুল করীম সাহেবের উপর নৌকা কর্মী কর্তৃক হামলা হলে সারাদেশে মিছিল-মিটিং এবং আন্দোলন শুরু হয়। 
ফয়জুল করীম সাহেব বলেন - আজকের বরিশাল সিটি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত  হয়েছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন-ই সুষ্ঠু হবেনা।
অত:পর ফয়জুল করীম সাহেব এবং দলের প্রধান আমীর রেজাউল করিম সাহেব বিকাল বেলা জরুরি  সংবাদ সম্মেলন করেন।  এতে   নিম্নোক্ত  বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। 
১. বরিশাল এবং খুলনার ফলাফল প্রত্যাখ্যান করা হয়।
২. সিলেট ও রাজশাহীর নির্বাচনে তারা অংশগ্রহণ করবেনা। 
৩. সিইসি এবং সরকারের পদত্যাগ দাবি করেন