হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহ গ্রেফতার
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 অক্টোবর 2024, 12:39 দুপুর
•
442 বার পঠিত
সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার ভোরে তাকে গুলশান-২ থেকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঈন আব্দুল্লাহকে রাজধানীর গুলশান-২ থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে।