বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে

মোহাম্মদ খাইরুল আমিন 19 ফেব্রুয়ারি 2026, 06:54 বিকাল 151 বার পঠিত
হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে কী পদক্ষেপ নেবেন? এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়ার বিষয়টি চলমান আছে। এ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে হবে।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।

ঢাকা-দিল্লি সম্পর্কে কি চ্যালেঞ্জ দেখছেন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ মেরুদণ্ড সোজা রেখে অন্য সব দেশের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখবে।

প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। সব দেশের সঙ্গে যেসব চ্যালেঞ্জ ও ইস্যু আছে তা সমাধানের চেষ্টা করা হবে।

তিনি জানান, বাংলাদেশে অন্য যেসব দেশের ভিসা বন্ধ আছে তা নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।