হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে ১২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টার পর ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে একজন সিলেট, একজন রংপুর ও একজন ময়মনসিংহ বিভাগের।
এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৪০ জনের।
এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের। বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছেন ১১০ জন। এ ছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৬১, বরিশালে ৪৫, ময়মনসিংহে ৭১, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭৫১ জন হাসাতালে এসেছে, তাদের মধ্যে ভর্তি হয়েছে ৬৮৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, ২৩৯ জন। চট্টগ্রাম বিভাগে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২০৭ জন। এছাড়া বরিশালে ৮১ ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭ জন। রংপুর বিভাগে সবচেয়ে কম, ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জনে।
এর মধ্যে ১৬ হাজার ১৮০ জনের শরীরে হাম শনাক্ত হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।