হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১২৭৩
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ২৭৩ জন।
রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৮০ জন।
গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ৯৮ জন।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৩ জন।
গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৪২১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৪৭ জন।
একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।