বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হাজারীবাগে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

ওএনপি২৪ নিউজ ডেস্ক 01 আগস্ট 2025, 11:32 রাত 232 বার পঠিত
হাজারীবাগে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

রাজধানীর হাজারীবাগে পারিবারিক বিরোধের জেরে রওশন আরা (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহত রওশন আরা কালুনগর বেড়িবাঁধ–সংলগ্ন একটি ভাড়া বাসায় স্বামী ও সন্তানসহ বসবাস করতেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে কয়েকজন ব্যক্তি বাসায় হামলা চালায়। তারা রওশন আরার ছেলেকে মারধর করলে তিনি বাধা দিতে গেলে লাঠিপেটায় গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান।

তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রওশন আরার পরিবারের সঙ্গে প্রতিবেশীদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে উভয় পক্ষ সমাধানের জন্য থানায় আসেন। থানায় আলোচনার পর প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি কালুনগরে ফিরে গিয়ে রওশন আরার পরিবারের ওপর হামলা চালান।

এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।