বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

গুরুতর অসুস্থ হয়ে মুফতি সাঈদ আহমদ পালনপুরী আইসিইউতে ভর্তি

অনলাইন নিউজ পোর্টাল 13 মে 2020, 12:59 রাত 3,912 বার পঠিত
গুরুতর অসুস্থ হয়ে মুফতি সাঈদ আহমদ পালনপুরী আইসিইউতে ভর্তি

উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদীস ও প্রথিতযশা মুহাদ্দিস মুফতি সাঈদ আহমদ পালনপুরী দা.বা. গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১২ মে ) অসুস্থ হয়ে বর্তমানে তিনি আইসিইউতে আছেন বলে জানিয়েছেন মুফতি সাঈদ আহমদ পালনপুরীর ছেলে কাসেম আহমাদ পালনপুরী।

মুফতি সাঈদ আহমদ পালনপুরী দা.বা.  হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের ব্যাখ্যাগ্রন্থ রহমাতুল্লাহিল ওয়াসিয়াসহ অসংখ্য কিতাব লেখেছেন। এছাড়া পৃথিবীব্যাপী ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য ছাত্র ও শুভাকাংক্ষী।

প্রথিতযশা মুহাদ্দিস মুফতি সাঈদ আহমদ পালনপুরী দা.বা.-এর সুস্থতা কামনায় সবার কাছে দোয়ার আহ্বান করেছেন তাঁর শুভাকাংক্ষীরা।