বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে যুবক খুন

মোহাম্মদ খাইরুল আমিন 21 মার্চ 2025, 12:15 রাত 248 বার পঠিত
গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে যুবক খুন

রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে ৩৫ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার  বলেন  “অন্তঃদ্বন্দ্বের কারণে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে,"।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ডের তথ্য দিয়েছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।

জানা গেছে নিহত ব্যক্তির নাম সুমন তবে গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আল আমিন হোসাইন বলেন, অনেকেই তাকে টেলি সুমন নামে ডাকেন। এছাড়া  আর কোনো তথ্য দিতে পারেননি ওই দুই পুলিশ কর্মকর্তা।

তারা বলেন, কারা হত্যা করেছে সে ব্যাপারে এরইমধ্যে পুলিশ তদন্তে নেমেছে।