বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গত ২৪ ঘন্টায় রামেক করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 25 জানুয়ারী 2022, 10:50 দুপুর 195 বার পঠিত
গত ২৪ ঘন্টায় রামেক করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে দু'জন মারা গেছেন। আজ ( ২৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, মৃতদের মধ্যে দু'জন চাঁপাইনবাবগঞ্জ ও একজন রাজশাহী জেলার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী ছিলেন। তাদের বয়স ২১ থেকে ৬১ বছরের মধ্যে।