গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
21 সেপ্টেম্বর 2021, 09:46 সকাল
•
302 বার পঠিত
রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৪ জন উপসর্গে মারা যান। একজনের মৃত্যু হয়েছে করোনা পরবর্তী জটিলতায়।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রাজশাহীর ১, নওগাঁর ২, চাঁপাইনবাবগঞ্জের ১ ও পাবনার একজন করে আছেন।
পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২২ জন।