বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৬৬, শনাক্ত ৭২১৩

অনলাইন নিউজ পোর্টাল 06 এপ্রিল 2021, 04:22 দুপুর 111 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৬৬, শনাক্ত ৭২১৩

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৬৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে  দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৩৮৪ জনে। আর মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৬৫২ জনে। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু শনাক্ত।

মঙ্গলবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। আর গত রবিবার (৪ এপ্রিল) একদিনে আক্রান্ত হয়েছিল ৭ হাজার ৮৭ জন।