শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গড়ে প্রতিদিন দেশে দুইজন এইডসে আক্রান্ত

অনলাইন নিউজ পোর্টাল 01 ডিসেম্বর 2021, 06:43 বিকাল 295 বার পঠিত
গড়ে প্রতিদিন দেশে দুইজন এইডসে আক্রান্ত

দেশে এক বছরে নতুন করে আরো ৭২৯ জনের শরীরে এইচআইভি ভাইরাস (এইডস) শনাক্ত হয়েছে। অর্থ্যাৎ গড়ে প্রতিদিন দুইজনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে  ১৮৮ জন বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। আর ৩৬৫ দিনে এইডস আক্রান্ত রোগী মারা গেছেন ২০৫ জন।

বুধবার রাজধানীর মহাখালীস্থ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এইডস দিবস উপলক্ষে আলোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও টিবি-লেপ্রোসী ও এইডস/এসটিডি প্রোগ্রামের লাইন ডিরেক্টর ডা. মো. খুরশীদ আলম সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

মূল প্রবন্ধে বলা হয়, ১৯৮৯ সালে  বাংলাদেশে প্রথম এইচআইভি শনাক্ত হয়। বাংলাদেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার ০.০১ শতাংশের নিচে। তবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এ সংক্রমণ কিছুটা বেশি।

প্রবন্ধে বলা হয়, দেশে সম্ভাব্য এইচআইভি রোগী ১৪ হাজার জন। তবে ১৯৮৯ সাল থেকে এখন পর্যন্ত মোট ৮ হাজার ৭৬১ জন এইচআইভি আক্রান্ত শনাক্ত হয়েছেন। আর এইচআইভি রোগে মোট মারা গেছেন ১ হাজার ৫৮৮ জন। দেশে গত এক বছরে মোট এইচআইভি পরীক্ষা হয়েছে ৬ লাখ ২৮ হাজার ৩১২ জনের। এছাড়া ব্লাড স্ক্রিনিং করা হয়েছে আরো ৬ লাখ ৬২ হাজার ৭৫৭ জনের।

এতে বলা হয়, গত এক বছরে নতুন আক্রান্তদের মধ্যে সাধারণ জনগোষ্ঠী ১৮৬ জন (২৬%), রোহিঙ্গা ১৮৮ জন (২৬%), বিদেশফেরত প্রবাসী ও তাদের পরিবারের সদস্য ১৪৪ জন (২০%), ইনজেকশনের মাধ্যমে শিরায় মাদক গ্রহণকারী ৬১ জন (৮%), নারী যৌনকর্মী ১৭ জন (২%), সমকামী ৬৭ জন (৯%), পুরুষ যৌনকর্মী ৫৩ জন (৭%) ও ট্রান্সজেন্ডার ১৩ জন (২%)।