রবিবার, ১১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
পেশাগত স্বার্থরক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ভার্চুয়াল আলোয় ধোঁকা খাবেন না: বাবা-মায়ের ভালোবাসার ছায়াই সবচেয়ে নিরাপদ আশ্রয়! স্থানীয় ভোটে আইনশৃঙ্খলা বাহিনী ‘পুরোপুরি প্রস্তুত নয়’: সংসদীয় কমিটির সভাপতি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি জিবুতি উপকূলে নৌকাডুবি: ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ভুয়া বিলে বন্দিদের টাকা আত্মসাতের অভিযোগে জেলার চাকুরিচ্যুত
প্রশ্ন-উত্তর

গোসলখানার ভেতরই টয়লেট থাকলে ওযু-গোসল করা যাবে?

ড. মো: সাইফুল ইসলাম • 11 অক্টোবর 2026, 04:14 দুপুর • 4 বার পঠিত
গোসলখানার ভেতরই টয়লেট থাকলে ওযু-গোসল করা যাবে?

প্রশ্ন: বর্তমান সময়ে বাসা-বাড়িতে সাধারণত গোসলখানার ভেতরই টয়লেট থাকে। মাঝে কোনো আড়াল থাকে না। তবে টয়লেটের ফ্লোর গোসলখানার ফ্লোর থেকে একটু উঁচু থাকে। আমাদের বাড়িতেও এমনই।

জানার বিষয় হল, এ ধরনের গোসলখানায় কি ওযু-গোসল করা যাবে? গেলে সেখানে ওযু-গোসলের দুআ পড়া যাবে কি না?

উত্তর: এ ধরনের গোসলখানায় ওযু-গোসল করতে অসুবিধা নেই। আর গোসলখানা যদি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে এবং টয়লেট থেকে দুর্গন্ধ না আসে, তাহলে সেখানে ওযু-গোসলের দুআও পড়া যাবে। কিন্তু তাতে যদি ময়লা থাকে কিংবা টয়লেট থেকে দুর্গন্ধ আসে, তাহলে সেখানে শব্দ করে দুআ পড়বে না; বরং নিঃশব্দে পড়বে।

আর যদি এমন গোসলাখানা না হয়; বরং শুধু টয়লেট হয়, তাহলে এর ভেতর ওযু করলে সেক্ষেত্রেও মুখে উচ্চারণ না করে মনে মনে পড়বে।

* >الفتاوى الخانية< ১/১৬২: وأما قراءة القرآن في الحمام، إن لم يكن فيه أحد مكشوف العورة، وكان الحمام طاهرا، لا بأس بأن يرفع صوته بالقراءة، وإن لم يكن كذلك فإن قرأ في نفسه ولا يرفع صوته لا بأس به.

—কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ২৭৮; মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১২৩২; মিরকাতুল মাফাতীহ ২/৫০; রদ্দুল মুহতার ২/১৯৪

#মাসিক আলকাউসার #আপনি যা জানতে চেয়েছেন #আপনার জিজ্ঞাসা