বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গ্লোবের করোনা ভ্যাকসিন আসছে চলতি বছরেই

অনলাইন নিউজ পোর্টাল 14 আগস্ট 2020, 10:06 দুপুর 214 বার পঠিত
গ্লোবের করোনা ভ্যাকসিন আসছে চলতি বছরেই

মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন আবিস্কার নিয়ে উন্নত বিশ্বসহ সারা পৃথিবীর বিজ্ঞানীদের প্রতিযোগীতা যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই আশার বানী শোনালেন দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। তাদের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই দেশের বাজারে আসবে করোনাভাইরাসের ভ্যাকসিন।

করোনার ভ্যাকসিনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান বলেন, আমরা এখনো অ্যানিমেল ট্রায়ালের মধ্যেই আছি। সেপ্টেম্বরের মধ্যেই এ ট্রায়াল শেষ হবে। সবকিছু ঠিক-ঠাক থাকলে চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই দেশের বাজারে ভ্যাকসিন আনার চেষ্টা করছি। অ্যানিমেল ট্রায়াল শেষে হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করা হবে। হিউম্যান ট্রায়ালের তিনটি ধাপ শেষ করে ভ্যাকসিনটি বাজারে আসবে।

ভ্যাকসিন প্রক্রিয়ার পরিক্রমায় কোনো প্রতিবন্ধকতা বা সমস্যার মুখোমুখি হয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। সব জায়গা থেকে আমরা প্রচন্ড উৎসাহ, উদ্দিপনা ও সহযোগীতা পাচ্ছি।