শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঘাটাইলে বন বিভাগের জমিতে দালান নির্মাণ

অনলাইন নিউজ পোর্টাল 02 জুন 2021, 08:28 সকাল 733 বার পঠিত
ঘাটাইলে বন বিভাগের জমিতে দালান নির্মাণ

টাঙ্গাইলের ঘাটাইলে সংরক্ষিত বনভ‚মি দখল করে ঘর বাড়ি ও দালান নির্মাণের অভিযোগ ওঠেছে এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও বন কর্মকর্তাদের যোগসাজশে এসব কর্মকান্ড পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেও এর কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। অথচ ১৯২৭ সালের সংশোধিত বন আইন এবং ২০১২ সালের বন্যপ্রাণি সংরক্ষণ আইনে সংরক্ষিত বনে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা পরিচালনা না করার নির্দেশ রয়েছে।
বন বিভাগের সাগরদিঘী বিটের আওতায় উপজেলার ফুলমালিরচালা করিমগঞ্জ এলাকায় গেলে দেখা যাবে, বন বিভাগের ৫৫৩নং হাল দাগের জমিতে বহুতল পাকা ভবন নির্মিত হচ্ছে। ভবনটি নির্মাণ করছেন এলাকার প্রভাবশালী খোরশেদ আলম নামে এক ব্যক্তি। বনবিভাগের ত্রিশ শতাংশ জায়গা দখল করে পাকা ভবনটি নির্মাণ করছেন বলে এলাকাবাসীর অভিযোগ। শুধু ফুলমালিরচালার করিমগঞ্জ নয় বন বিভাগের বিভিন্ন এলাকায় বন বিভাগের জমি দখল করে এভাবেই ঘর বাড়ি নির্মাণ করে বসবাস করছে প্রভাবশালীরা।