সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মোহাম্মদ খাইরুল আমিন • 16 নভেম্বর 2026, 06:56 সকাল • 6 বার পঠিত
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকদের বিক্ষোভে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ ও বিজিবি। শ্রমিকরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে তাদের ছত্রভঙ্গ করতে এ পদক্ষেপ নেওয়া হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন।

একপর্যায়ে শত শত শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।

এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে সড়ক থেকে সরে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ওই দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।