বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে কোনাবাড়ী এলাকায় মার্কেটে আগুন

অনলাইন নিউজ পোর্টাল 06 ফেব্রুয়ারি 2021, 10:08 দুপুর 206 বার পঠিত
গাজীপুরে কোনাবাড়ী এলাকায় মার্কেটে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এক্সিলেন্ট নামে ছয় তলা ভবনের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে কালিয়াকৈর, ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই মার্কেটের চার তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুন পাঁচ তলায় ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।