গাজীপুরে আগুনে পুড়ে ছাই পাঁচটি কক্ষ
অনলাইন নিউজ পোর্টাল
•
20 এপ্রিল 2021, 11:36 দুপুর
•
845 বার পঠিত
গাজীপুরের কালামপুর এলাকায় মঙ্গলবার সকালে ফরিদা পারভীনের বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তারা জানান, উপজেলার কালামপুর এলাকায় আজ সকালে আগুনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধাঘণ্টার কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনের লেলিহান মুহুর্তের মধ্যে ফরিদা পারভীনের বাসাবাড়ির পাঁচটি কক্ষ পুড়ে যায়। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।