বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ১২৯

অনলাইন নিউজ পোর্টাল 04 জুলাই 2021, 05:42 বিকাল 251 বার পঠিত
গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ১২৯

 গাজীপুরে গত ১দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৯ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯৮৭ জনে।আজ রবিবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আবার গত ২৪ ঘণ্টায় গাজীপুরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ১২৯ জনের মধ্যে গাজীপুর সদরে ৫০ জন, কালীগঞ্জে ১০ জন, কালিয়াকৈরে ৪৫ জন, কাপাসিয়ায় ৬ জন এবং শ্রীপুর উপজেলায় ১৮ জন।
সূত্র আরো জানায়, এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ১১ হাজার ১৬০ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ২৪৯ জন। সর্বশেষ ৯১ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫৭ জনের।