বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে বাবা-মা ও মেয়ে দগ্ধ

মোহাম্মদ খাইরুল আমিন 21 এপ্রিল 2022, 02:36 দুপুর 492 বার পঠিত
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে বাবা-মা ও মেয়ে দগ্ধ

ভোর রাতে সাহরির জন্য উঠেছিল পরিবারটি। খাবার গরম করা হচ্ছিল। এমন সময় পাশে থাকা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়। ঘরে লেগে যায় আগুন। সেই আগুনে ওই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি আজ বৃহস্পতিবার ঘটেছে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। মাতুয়াইলের একটি বাসায় ওই ঘটনা ঘটার পর আশেপাশের লোকজন এসে আগুন নেভান। দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ তিনজন হলেন- গৃহকর্তা আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) এবং তাদের দুই বছর বয়সী মেয়ে ফাতেমা। তাদের মধ্যে মা ও মেয়েকে রাখা হয়েছে আইসিইউতে।

জানা গেছে, খাদিজার দেহের প্রায় ৯৫ শতাংশ, করিমের ৫৪ শতাংশ এবং ফাতেমার ৩৫ শতাংশ পুড়ে গেছে।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ওই পরিবারের স্বজনদের কাছ থেকে জেনে জানিয়েছেন, ‘ওই বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে তারা দগ্ধ হয়।’